আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সরিফুল শেখ। ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ দূর্গাপুর রাজবাড়ি গেট এলাকার আমলাপাড়া গ্রাম থেকে সরিফুল শেখ কে গ্রেপ্তার করে। এদিন তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস। ধৃতের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mWP28GOnu5U
উত্তরদিনাজপুর